রাজধানীতে 'বিজয় শোভাযাত্রা' করছে আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২২, ১৫:২২আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৫:২৯

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীতে ‘বিজয় শোভাযাত্রা’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শোভাযাত্রাটি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়েছে। এটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রায় যোগ দিয়েছেন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। লাল-সবুজ পোশাক পরে তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও এর আশপাশের জড়ো হয়ে থেকে কর্মসূচি শুরু করেন। ডাকঢোল পিটিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের অগ্রসর হতে দেখা যায়।

রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

এই কর্মসূচির কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হওয়ায় সাময়িকভাবে যানজট তৈরি হতেও দেখা গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মান্নাফি বাংলা ট্রিবিউনকে বলেন, বিজয় শোভাযাত্রায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে, বিএনপির সঙ্গে তারা নেই। আমরা ষড়যন্ত্র-চক্রান্তকারী অপশক্তিকে এই শোভাযাত্রা থেকে জানিয়ে দিতে চাই, তাদের অপচেষ্টা কখনও সফল হবে না। আমরা রাজপথে থেকে দেশবিরোধী সব অপতৎপরতা মোকাবিলা করবো।

এই শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কর্মসূচিতে সভাপতিত্ব করবেন।

 

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম