যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদ সৃষ্টিতে উসকানি দিচ্ছে বিএনপি: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২২, ১৮:৪৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৮:৪৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমাদের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদ সৃষ্টির উসকানি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের টানাপড়েন হলে কূটনৈতিক উপায়ে ফয়সালা করা হবে বলেও এসময় জানোন তিনি।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেটে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। শোভাযাত্রাটি সমন্বয় করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

গত বুধবার রাজধানীর শাহীনবাগে দীর্ঘদিন ধরে নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলামের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখান থেকে বেরিয়ে আসার সময় বাসার বাইরে একদল লোক তাকে ঘিরে ধরার চেষ্টা করেন। পরে তিনি নিরাপত্তা কর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান। ওই ঘটনায় সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার জন্য সরকারকে দোষারোপ করে বক্তব্য দিয়েছে বিএনপি। এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করে দলটি।

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

কোনও ঘটনার বিচার চাইলে সেটা যুক্তরাষ্ট্র চাইবে, বিএনপি কেন বিচার চাইছে– এ প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, তাদের সঙ্গে আমাদের কথা হবে। আপনারা কে? যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বার্নিকাট চলে গেছেন কত আগে। তারা তো কিছু বলে না। বিএনপি আজ আগ বাড়িয়ে পুরনো কথা বলছে।

যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশে অবস্থান করা কূটনৈতিকদের উদ্দেশে কাদের বলেন, সব দূতাবাসকে আশ্বস্ত করছি, কূটনীতিকদের নিরাপত্তার কোনও অভাব বাংলাদেশে হবে না। সবাই নিরাপদে থাকবে।

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় কেন্দ্রীয় নেতারা

নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ আন্দোলনে খেলবে, নির্বাচনেও খেলবে। সেমিফাইনাল সামনে, তারপর ফাইনাল। ফাইনাল আন্দোলনেও তারা (বিএনপি) হারবে। নির্বাচনেও তারা হারবে।

নিজে মোটরসাইকেলে করে শোভাযাত্রায় যোগ দিয়েছেন জানিয়ে কাদের বলেন, আমি এখানে এসেছি মোটরসাইকেলে করে। ঢাকায় শুধু স্লোগান, আর স্লোগান। বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষার সব ঢেউ ঢাকা মহানগরীতে।

অপশক্তিতে রুখতে নেতা কর্মীদের শপথ নেওয়ার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এবার আমরা করবো স্মার্ট বাংলাদেশ।

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

বিএনপিকে জনগণ ১০ তারিখে লালকার্ড দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, পেয়েছে অশ্বডিম্ব। ৩০ তারিখেও ঘোড়ার ডিম পাবে। যদি তারা সফল হয় সেদিন ঘোড়া ডিম পারবে।

২৪ তারিখের গণমিছিল ৩০ তারিখে নেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানান কাদের। বলেন, ২৪ তারিথে আমাদের জাতীয় সম্মেলন। তাদের শুভবুদ্ধির উদয় হয়ে গণমিছিল ৩০ তারিখে নিয়ে গেছে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি