আ.লীগের সম্মেলন: কাউন্সিলর ও ডেলিগেট কার্ড বিতরণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২২, ১৬:৪৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৭:১৩

জাতীয় সম্মেলনের সব সাংগঠনিক জেলা-মহানগর শাখার কাউন্সিলর ও ডেলিগেট কার্ড বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় শুরু হয় এই কার্ড বিতরণ।

কাউন্সিলর ও ডেলিগেট কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন প্রমুখ। এসময় ঢাকা মহানগরসহ অন্যান্য মহানগর ও বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রমতে, আওয়ামী লীগের এবারের জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নেবেন। সম্মেলনে ডেলিগেটের সংখ্যা ১ লাখের বেশি হতে পারে। জেলা-মহানগর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক অথবা তাদের যৌথ সই করা চিঠিসহ মনোনীত প্রতিনিধি কাউন্সিলর, ডেলিগেট কার্ড সংগ্রহ করছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ সাজসজ্জা উপকমিটির পক্ষ থেকে জানানো হয়, সারা দেশ থেকে কাউন্সিলরা এসে উপস্থিত হবেন, সেই সংখ্যাটা প্রায় ৭ হাজার। এবারের সম্মেলনে নেতাকর্মী ও অতিথি মিলিয়ে লক্ষাধিক লোক অংশগ্রহণ করবেন। সম্মেলনের কাউন্সিলর ও ডেলিগেট কার্ড সংগ্রহ করছেন স্থানীয় নেতা ও তাদের প্রতিনিধিরা

আগামী ২৪ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো- ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রত্যয়’।

প্রতিবার দুদিনব্যাপী সম্মেলন হলেও এবার কৃচ্ছ্রসাধনের জন্য একদিনে সম্পন্ন হবে। প্রথম অধিবেশনের পরে খাবার ও নামাজের বিরতি থাকবে। তারপরেই মূল অধিবেশন, কাউন্সিল অধিবেশন হবে। সম্মেলন মঞ্চের দৈর্ঘ্য ৮০ ফিট, প্রস্থ ৪৪ ফিট। সম্মেলনে প্রবেশের জন্য ৫টি গেট থাকবে। এরমধ্যে একটি ভিআইপি গেট, বাকি ৪টি কাউন্সিলরদের প্রবেশের জন্য। সকাল ৭টা থেকে কাউন্সিলর-ডেলিগেটদের প্রবেশের গেট খুলে দেওয়া হবে।

আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা ও পদ্মা সেতুর আদলে তৈরি হচ্ছে সম্মেলনের মঞ্চ। এরমধ্যে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতির চিত্র থাকবে। পেছনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি থাকবে। সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ছবিও থাকবে। জাতীয় চার নেতার ছবির পাশাপাশি থাকবে সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শামসুল হক ও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ছবি।

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের