এবার তৃণমূল নেতাদের প্রস্তাব-সমর্থনে আ.লীগের সভাপতি-সম্পাদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২২, ১৩:৪২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৪:০১

আওয়ামী লীগের বিগত জাতীয় সম্মেলনগুলোতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতাদের প্রস্তাব ও সমর্থনে দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আসছে। এবার ২২তম সম্মেলনে তৃণমূল নেতাদের প্রস্তাব ও সমর্থনে আওয়ামী লীগের শীর্ষ এই দুই পদে নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) শেষবেলায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের একপর্যায়ে নেতৃত্ব নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সম্মেলনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি দলের সভাপতি পদে নাম প্রস্তাব করার আহ্বান করলে কাউন্সিলররা একযোগে শেখ হাসিনার নাম উচ্চারণ করেন।

পরে বিদায়ী কমিটির সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নাম নতুন সভাপতি পদে প্রস্তাব করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। তার প্রস্তাবে সমর্থন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার। এ সময় তাতে সমস্বরে সমর্থন জানান কাউন্সিলররা। তাদের মতামতের ভিত্তিতে শেখ হাসিনাকে সভাপতি ঘোষণা করেন ইউসুফ হোসেন হুমায়ুন।

সভাপতি নির্বাচনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব করার আহ্বান জানানো হয়। এ সময় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম একই পদে নতুন করে প্রস্তাব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তার প্রস্তাবে সমর্থন জানান ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। অন্য কোনও প্রার্থী না থাকায় দলটির নতুন সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর মধ্য দিয়ে টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে টানা তিনবারের মতো দলটির সাধারণ সম্পাদক হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এবার তৃণমূল নেতাদের প্রস্তাব-সমর্থনে আ.লীগের সভাপতি-সম্পাদক

তারপর কাউন্সিলে প্রাপ্ত ক্ষমতাবলে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে মনোনীত নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় দলটির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্পাদকমণ্ডলীর তিনটি পদ ছাড়া বাকিদের নাম উল্লেখ করেন তিনি।

এর আগে দুপুর দেড়টার আগে শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। সেখানে আট বিভাগ থেকে আট জন নেতা বক্তব্য রাখেন। পরে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংশোধন শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ২০১৯ সালের ২১তম সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

অধিবেশনে কাউন্সিলরদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘যেখানেই থাকি না কেন আমি আছি আপনাদের সঙ্গে। আমি চাই আপনারা নতুন নেতা নির্বাচন করুন। দলকে সুসংগঠিত করুন। নতুন আসতে হবে- এটা হলো সবসময়... । পুরাতনের বিদায় নতুনের আগমন এটাই চিরাচরিত নিয়ম। এই কথা বলে আমি আপনাদের থেকে অনুমতি চেয়ে নিয়ম অনুযায়ী ২০১৯ সালের সম্মেলনে যে কার্যকরী সংসদ নির্বাচিত হয়েছিল সেটা বিলুপ্ত ঘোষণা করছি। নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব ছেড়ে দিচ্ছি।’

এ সময় ‘না না’ বলে চিৎকার করেন কাউন্সিলরা। তাদের থামাতে না পেরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলে ওঠেন, ‘এরকম করলে হবে না তো...’।

/এমআরএস/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী