স্মার্ট বাংলাদেশ গড়তে এই সরকারের পক্ষে থাকতে হবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২২, ২০:০০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ২০:০১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‌‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সব শ্রেণির নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ জন্য সরকার অসহায়, পিছিয়ে পড়া ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সমাজের সবাইকে মূলধারায় নিয়ে আসতে কাজ করছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকার ভাতার ব্যবস্থা করা হচ্ছে।’

শনিবার (৩১ ডিসেম্বর) মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকায় উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় জুড়ী উপজেলায় নির্মিত ১৫টি ঘরের চাবি হস্তান্তর, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ৩০টি বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের আদর্শের এই সরকার প্রতিশ্রুতিমতো ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছে। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। উন্নত দেশের মতো মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বাধীনতার পক্ষের এই সরকারের পক্ষে থাকতে হবে।’

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।

মন্ত্রী অনুষ্ঠানে টিআর কর্মসূচির আওতায় সংসদ সদস্যের অনুকূলে প্রথম পর্যায়ে বরাদ্দ করা ৩০ লাখ ৪২ হাজার ৩৩৩ টাকার ৫৪টি প্রকল্প, কাবিটা কর্মসূচির আওতায় সংসদ সদস্যের অনুকূলে প্রথম পর্যায়ে বরাদ্দ করা ৩৩ লাখ ৩৮ হাজার ৪৯২ টাকার ১৬টি প্রকল্প, কাবিখা কর্মসূচির আওতায় সংসদ সদস্যের অনুকূলে প্রথম পর্যায়ে বরাদ্দ করা ২২ দশমিক ৩৪৯ মেট্রিক টন চাল দ্বারা তিনটি প্রকল্প এবং কাবিখা কর্মসূচির আওতায় সংসদ সদস্যের অনুকূলে প্রথম পর্যায়ে বরাদ্দ করা ২২ দশমিক ৩৪৯ মেট্রিক টন গম দ্বারা তিনটি প্রকল্প উদ্বোধন করেন।

মন্ত্রী এরপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জুড়ী নদীর বাম তীরে কাশিনগর দুর্গামন্দির (কাপনা পাহাড়) এবং জুড়ী নদীর ডান তীরে কাশিনগর এলাকার নদীর তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস