বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মতিয়া চৌধুরীর শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৩, ১৩:২৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৪:১৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত উপনেতা মতিয়া চৌধুরী। এসময় তিনি গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার পর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, আমরা রাজনীতিতে পা রাখার সময় সমস্ত ভুবনজুড়ে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর নাম স্মরণীয়, বরণীয় এবং সবাই বঙ্গবন্ধুকে শ্রদ্ধার জায়গা রাখে।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, যারা পদত্যাগ করেছেন তাদের সংখ্যা খুব বেশি না। তারা সংসদীয় গণতন্ত্রের ওপরে খুব একটা আস্থাশীল বলে মনে হয় না। আওয়ামী লীগ করেন না—এমন কয়েকজন সংসদ সদস্য এখনও সংসদে আছেন। জাতীয় পার্টি, এমনকি দুই-একজন স্বতন্ত্র এমপিও আছেন।

উদাহরণ দিতে গিয়ে মতিয়া চৌধুরী বলেন, একাত্তরের পরে যে পার্লামেন্ট কন্টিনিউ করেছে, সেখানে সুরঞ্জিত সেনগুপ্ত একা হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি যতক্ষণ কথা বলতে চাইতেন, বঙ্গবন্ধু তাকে সেই কথা বলতে দিয়েছেন।

বিএনপি নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওনারা কি পারতেন না জনগণের বক্তব্য পৌঁছে দিতে? জনগণের ভোট নিয়ে, জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে এভাবে পদত্যাগ করাটা কোনও সমুচিত কাজ নয়। ওনারা চলে যাওয়ার আগে কি যার যার নির্বাচনি এলাকার ম্যান্ডেট নিয়েছেন, যে আমরা পদত্যাগ করছি?

এ সময় উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে দলের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় দলের ষষ্ঠ সভায় তাকে এই মনোনয়ন দেওয়া হয়।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী