মাগুরা মার্কা নির্বাচন করে না আ.লীগ: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ১৮:৪১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৯:০৬

আগামীকাল অনুষ্ঠেয় ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বিএনপির মতো মাগুরা মার্কা ফ্রি স্টাইল নির্বাচন করে না। নির্বাচন হবে নির্বাচনের মতো। নির্বাচনে আওয়ামী লীগ সরকার কোনও হস্তক্ষেপ করবে না।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে এক শান্তি সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 'দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে' এই  সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

বিএনপি-জামায়াতকে 'অন্ধকারের শক্তি' আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেছেন, তাদের পরাজিত করা পর্যন্ত লড়াই চলবে। এ সময় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারেক রহমান রাজনীতি না করার মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছেন। এখন সেখান থেকে হুংকার দিচ্ছেন—'টেক ব্যাক বাংলাদেশ'। বাংলাদেশ আলো থেকে আর অন্ধকারে ফিরে যাবে না। বাংলাদেশে রিমোট কন্ট্রোলে আন্দোলন হবে না।

বিএনপির ক্ষমতায় যাওয়ার সব রঙিন খোয়াব অচিরেই কর্পূরের মতো উড়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি নেতাদের দম ফুরিয়ে গেছে বলে নীরব শোভাযাত্রা-পদযাত্রা শুরু করেছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী