তুরস্ক-সিরিয়ার শোকে আ.লীগের শান্তি সমাবেশ স্থগিত, যুবলীগের বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৬

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় বিপুল প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এ জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ব ঘোষিত শান্তি সমাবেশ স্থগিত এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শান্তি সমাবেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলার সমাদ্দার বাপ্পির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শোক দিবস পালন উপলক্ষে পল্লবীতে বৃহস্পতিবারের শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে। মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এক শোক বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুতে বিশেষ শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপদফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে শান্তি সমাবেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি হওয়ার কথা ছিল। এটি বাতিল করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

পরবর্তী সময়ে নিয়মিতভাবে কর্মসূচিগুলো জানানো হবে বলে বলা হয়েছে।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী