আ.লীগের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে বিএনপির ক্যাডাররা: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৯

শনিবার (১১ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত হামলা চালিয়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে বিএনপির সশস্ত্র ক্যাডারবাহিনী! এই অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিবৃতিতে ‘তথাকথিত পদযাত্রা কর্মসূচির নামে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির সশস্ত্র ক্যাডারবাহিনীর হামলা, সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির ঘটনায়’ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতন্ত্রের নামে বিএনপিকে আর ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো অগ্নিসন্ত্রাস সৃষ্টি করে নিরীহ মানুষ হত্যার অপরাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বিএনপি গণতন্ত্রের নামে, রাজনৈতিক কর্মসূচির নামে বরাবরের মতো সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত হয়েছে। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচির নামে আজ সিরাজগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস সৃষ্টি করেছে বিএনপির সশস্ত্র ক্যাডারবাহিনী। আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত হামলা চালিয়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘হত্যা, ক্যু, সন্ত্রাস ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে বন্দুকের নলের মুখে অবৈধ ও অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলকারী স্বৈরশাসক জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া বিএনপিই হলো এদেশের গণতান্ত্রিক বিকাশ ও অগ্রগতির প্রধান অন্তরায়। স্বৈরাচারী মতাদর্শের সংগঠন বিএনপি সব সময় হত্যা, খুন, ষড়যন্ত্র-চক্রান্ত, রক্তপাত, উগ্রতা, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসকে লালন-পালন, আশ্রয়-প্রশ্রয় এবং পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। দেশের বিভিন্ন স্থানে হামলা ও সন্ত্রাসের ঘটনায় আজ আবারও তাদের সন্ত্রাসী চরিত্রের বর্হিপ্রকাশ ঘটেছে।’

তিনি বলেন, ‘কানাডার আদালতের রায়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বিএনপিই হলো এদেশের গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থার প্রধান অন্তরায়। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। অন্যদিকে সন্ত্রাস ও সহিংতার মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখলের অপচেষ্টা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের আলোকে উদ্ভাসিত উদার গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বাংলাদেশে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এবং উগ্রতা, জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসীদের কোনও স্থান নেই। আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে দেশের সব গণতন্ত্রকামী শান্তিকামী দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ।’

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের