কূটনীতিকরা সরকারের বিষয়ে ইতিবাচক, বিএনপি বন্ধুহীন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৬

একের পর এক বিদেশি কূটনীতিক বাংলাদেশ সফরে এসেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিদেশি কূটনীতিকরা সরকারের সঙ্গে মতবিনিময় করেছেন, কিন্তু বিএনপির সঙ্গে কোনও বৈঠক করেননি। কূটনীতিকরা বাংলাদেশ সরকারের সঙ্গে ইতিবাচক বৈঠক করেছে, আর বিএনপি বন্ধুহীন হয়ে পড়েছে।’

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মোহাম্মদপুরের মকবুল হোসেন কলেজ মাঠে এক ‘শান্তি সমাবেশ’-এ এসব কথা বলেন তিনি। ‘বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য-সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে’ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে কাকে আমন্ত্রণ দিলো বা না দিলো সেটা নিয়ে শেখ হাসিনা সরকারের কোনও মাথাব্যথা নেই। এ দেশের গণতন্ত্র ঠিক আছে কিনা, সেটা হচ্ছে বর্তমান সরকারের ভাবনা ও ভূমিকা।’

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জন্য হাজারও তদবির করে বিএনপি ব্যর্থ হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘বিদেশিদের সঙ্গে লবিং করেও ব্যর্থ হয়েছে তারা (বিএনপি)। এখন ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখা, আর জানালা দিয়ে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করা ছাড়া তাদের আর কোনও উপায় নেই।’

কূটনীতিকরা সরকারের বিষয়ে ইতিবাচক, বিএনপি বন্ধুহীন: ওবায়দুল কাদের

‘বিএনপির আন্দোলনের নদীতে জোয়ার নেই, গণজোয়ার আসে না’ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি স্লো-মোশনে পদযাত্রা করছে, শর্টমার্চ থেকে লংমার্চে যাচ্ছে; সবই ভুয়া। তাদের আন্দোলনের খেলা শেষ। পদযাত্রার নামে যতই অপচেষ্টা করুক না কেন, নির্বাচন ছাড়া আর কোনও উপায় নেই।’

বিএনপিকে ‘গণতন্ত্রের বিষফোঁড়া’ আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, ‘এদের কাছে গণতন্ত্র নিরাপদ নয়, তাদের কাছে দেশ কিংবা জনগণ নিরাপদ নয়। তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়।’

জনগণকে সাবধান ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকার এ দেশের নারীদের সম্মানিত করেছেন। নারীদের কর্মক্ষেত্রে ব্যাপকতা দিয়েছে সরকার। মায়েদের সম্মানিত করেছে আওয়ামী লীগ সরকার। গত ১৪ বছরে ঢাকা কিংবা পুরো দেশে পরিবর্তন দৃশ্যমান। যেকোনও দিকে তাকালেই উন্নয়ন আর উন্নয়ন।

বিশ্ব সংকটেও দেশের জনগণ শেখ হাসিনার ওপর নির্ভর করে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, পায়রা সমুদ্রবন্দর, রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র, রামপালের কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্র, একদিনে ১০০ সেতু উদ্বোধন কেবল শেখ হাসিনা সরকারের দ্বারাই সম্ভব। শেখ হাসিনার সরকারের উন্নয়নে জনগণ খুশি, মন খারাপ শুধু বিএনপির।’

কূটনীতিকরা সরকারের বিষয়ে ইতিবাচক, বিএনপি বন্ধুহীন: ওবায়দুল কাদের

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ পালিয়ে যাবে না, পালিয়ে যায় তারেক রহমান। আওয়ামী লীগের শেকড় অন্তরে অন্তরে। আওয়ামী লীগ থাকবে, পালিয়েছেন আপনারা পালাবেনও আপনারা। বর্তমান সরকার বেশি দামে জ্বালানি কিনে ভর্তুকি দিয়ে দেশ চালাচ্ছেন আর লুটপাটের রাজা তারেক, হাওয়া ভবনকে খাওয়া ভবন বানিয়েছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘কিছু কিছু মানুষ দলের নামে অপকর্ম করছে। তাদের অপকর্ম সংশোধন করার প্রক্রিয়ায় যেতে বলেন, না হয় নির্বাচনে এটার ফল ভোগ করতে হবে। নিজের ভাগ্য নয়, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে শেখ হাসিনার সরকার।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সংসদ সদস্য সাদেক খান প্রমুখ।

/এমআরএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী