বিএনপি-জামায়াতের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে: বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা এতিম হই নাই, তোমরা (বিএনপি-জামায়াত) এতিম হয়ে গেছো। আমরা দিশেহারা হই নাই, তোমরা পথহারা হয়ে গেছো। তিনি বলেন, ‘তোমাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে। কারণ, বাংলাদেশের মানুষের আস্থায় তোমরা নাই। তোমাদের দুর্নীতি, স্বজনপ্রীতি, তোমাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।’

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের তিনটি থানার ১২টি ওয়ার্ডের সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে নাছিম বলেন, ‘এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ পাল্টাপাল্টির রাজনীতি করে না। আওয়ামী লীগ আদর্শের রাজনীতি করে, জনগণের সমর্থনে ও জনগণের কল্যাণে বিশ্বাস করে।’

নাছিম বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে নয়, বিশ্বের কোথাও তোমাদের জায়গা হবে না। তাই আমরা এতিম হই নাই, তোমরা মিসকিন হয়ে গেছো। এ কারণেই বিদেশি প্রভুদের কাছে তোমরা ধরণা দেও, নালিশ করো এবং বিদেশে গিয়ে দেশকে অসম্মানিত করো।’

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ব্যক্ত করে নাছিম বলেন, ‘সব রাজনৈতিক দলের  প্রতি আহ্বান জানাবো, সেই নির্বাচনে সবাই অংশ নেবে। যদি কেউ নির্বাচনে সুষ্ঠু, অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা সৃষ্টি করে, সন্ত্রাসী কার্যক্রম করে এবং বাংলাদেশকে ক্ষতি করতে চায়; তাদের বিরুদ্ধে দেশের সচেতন নাগরিকদের নিয়ে, সতর্ক অবস্থান নিয়ে আমরা তাদের প্রতিহত করবো।’

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি সততার পথে চলি, সঠিত পথে হাঁটি, নিয়মশৃঙ্খলা রক্ষা করি, কোনও অশুভ শক্তি বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতে পারবে না।’

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

 

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী