বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি মনসফ ও সাধারণ সম্পাদক লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪০

জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অষ্টম জাতীয় সম্মেলনে নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন এই নাম ঘোষণা করে। গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ শিশু একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

কমিটি গঠন নিয়ে জটিলতা এড়াতে সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি এক সপ্তাহের মধ্যে উপদেষ্টা মণ্ডলীকে কমিটি গঠনের পরামর্শ দেন। কিন্তু বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা মণ্ডলী এক সপ্তাহের মধ্যে কমিটি গঠনে ব্যর্থ হয়। এপর নির্বাচন পরিচালনা কমিটি সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের সই করা আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)  বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।

সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রস্তাব ও সমর্থনের পরিপ্রেক্ষিতে  ২০২৩-২০২৫ সালের বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি পদে মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক পদে শেখ মনিরুজ্জামান লিটনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, এ পর্যন্ত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আটটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৪ টিতেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী