দুর্নীতির জন্য মরিয়া হয়ে আছে বিএনপি: বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ২০:০৩আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:০৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি গুজব ছড়িয়ে, মিথ্যাচার করে, অপপ্রচার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তারা দুর্নীতির জন্য মরিয়া হয়ে আছে। তারা দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যমে দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ধানমন্ডি থানার ১৫ নং ওয়ার্ড, হাজারীবাগ থানার ১৪ ও ২২ নং ওয়ার্ড, কলাবাগান থানার ১৬ ও ১৭ নং ওয়ার্ড এবং নিউমার্কেট থানার ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয় এদিন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি গত নির্বাচনে প্রায় ৭০০ মনোনয়ন দিয়েছিল। এর মাধ্যমে বিরোধীদলে থেকেও দলটি মনোনয়ন বাণিজ্য করেছে। এখন ক্ষমতায় এসে দুর্নীতিতে নিমজ্জিত হতে চায় তারা। তারা ক্ষমতায় থাকতে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল।

বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত অশুভশক্তি নতুন করে ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়তে চায়। সাম্প্রদায়িক শক্তির উপর ভর করে ক্ষমতায় যেতে চায় তারা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘সন্ত্রাসী দলের মুখপাত্র’ আখ্যায়িত করে বাহাউদ্দিন নাছিম বলেন, তিনি বলছেন আওয়ামী লীগ নাকি—সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। অথচ আওয়ামী লীগ সকল দল-মত নির্বিশেষে অসাম্প্রদায়িক রাজনীতি করে—এটা আমাদের গণতন্ত্রের মূলনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, শেখ হাসিনা শুধু দেশের উন্নয়ন করেননি, গণতন্ত্রের উন্নয়ন করেছে। যুক্তরাষ্ট্রও কিছুদিন আগে তাদের সূচকে বাংলাদেশের গণতন্ত্রের সূচক উন্নয়ন করেছে তা স্বীকার করেছে।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী