৭ বছর পর আবারও আ.লীগের উপদেষ্টা পরিষদে লেনিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৩, ২২:৫৯আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০২:০০

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে নূহ-উল-আলম লেনিনকে। শনিবার (২৫ মার্চ) আওয়ামী লীগের প্যাডে নূহ-উল-আলম লেনিনকে বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৬(১) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের ‘সদস্য’ মনোনীত করেছেন।

চিঠিতে আরও বলা হয়, বিশ্বাস করি, আপনার ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডে নতুন গতিবেগ সঞ্চারিত করতে সহায়ক হবে। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য মনোনীত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

নূহ-উল-আলম লেনিন ১৯৭৩ থেকে ৭৬ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। নব্বইয়ের দশক পর্যন্ত তিনি ছিলেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক এবং অবিভক্ত সিপিবির প্রেসিডিয়াম সদস্য।

১৯৯৭ সালে আওয়ামী লীগের যোগ দেওয়ার পর তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়। পরবর্তীতে তিনি দলটির তথ্য ও গবেষণা সম্পাদক, পরের সম্মেলনে প্রচার ও প্রকাশনা সম্পাদক হন।

২০১২ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন তিনি। কিন্তু ২০১৬ সালের সম্মেলনে আওয়ামী লীগের কমিটি থেকে বাদ পড়েন তিনি। দীর্ঘ সাত বছর পর আবারও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে জায়গা পান তিনি।

২০১০ সাল থেকে আওয়ামী লীগের দলীয় মুখপত্র ‘উত্তরণ’-এর প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন নূহ-উল-আলম লেনিন।

এ বিষয়ে নূহ উল আলম লেনিন বাংলা ট্রিবিউনকে বলেন, আজ (শনিবার) সন্ধ্যায় আমাকে চিঠি পাঠানো হয়েছে।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী