রমজানে মানুষের কষ্ট বাড়ানোর পাঁয়তারা করছে বিএনপি: বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ২০:০৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২১:০৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সংযমের মাস রমজানে কোনও রাজনৈতিক দলের আন্দোলন করে মানুষের ভোগান্তি সৃষ্টি করার নজির নেই। কিন্তু বিএনপি আন্দোলনের নামে কর্মসূচি পালন করে দুর্ভোগ ও ভোগান্তি সৃষ্টি করছে। মানুষের কষ্ট বাড়ানোর পাঁয়তারা করছে তারা।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে স্বেচ্ছাসেবক লীগের মিরপুর গোলচত্বরের ফলপট্টিতে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি ধর্মের নামে রাজনীতি করলেও ধর্মের শিক্ষা নিতে পারেনি উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘তারা বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসকে নষ্ট করে রমজানে আন্দোলন করছে। মানুষের কষ্ট লাঘব করার কোনও চেষ্টাই তাদের মাঝে নেই।’

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও করোনা মহামারির কারণে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘সারা বিশ্ব এসব সংকটের ভেতর দিয়ে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এটা আমরা স্বীকার করি। এর জন্য কিছু মানুষ কষ্টে আছে, আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।’

দেশের এই অবস্থায় বিএনপি-জামায়াত ফাইভ স্টার হোটেলে রাজকীয় ইফতারের আয়োজন করছে উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা ইফতারের আনুষ্ঠানিকতা বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। অসহায় মানুষের জন্য আমরা কাজ করার চেষ্টা করছি। ধর্মের মূল্যবোধের প্রতি আমাদের রয়েছে শ্রদ্ধা। আমরা মানুষের জন্য রাজনীতি করি।’

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহে আলম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী