দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান তথ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ২১:৩৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২১:৫৯

মুক্তিযুদ্ধের পক্ষের ইসলামি দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ ইসলামি ঐক্যজোট আয়োজিত ‘মাহে রমজানের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘দেশে নানা ষড়যন্ত্র চলছে। ২০০৮ সালের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের যে ইসলামি দলগুলো আমাদের সঙ্গে ছিল, তাদের নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করার পথ আরও সুগম হবে।’

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ভারত, যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোর মতো নির্বাচনে ইভিএম পদ্ধতির প্রস্তাব করেছিল। কিন্তু বিএনপিসহ অন্য বেশ কিছু দল ইভিএমে আপত্তি জানিয়েছিল। দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন সব আসনে ব্যালটের মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। এটি অনেকটা বিরোধী দলের দাবি মেনে নেওয়ার মতোই।’

‘সুতরাং, আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনও বাধা আমি দেখতে পাই না। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে, তাই তারা নির্বাচন থেকে দূরে থাকতে চায়’, উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যেহেতু তাদের দাবি ব্যালটে নির্বাচন দিয়েছে, আশা করি তারা ভীতি কাটিয়ে উঠে নির্বাচনে অংশ নেবে।’

রমজানে সরকারের বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘রমজান, ঈদ, পূজা-পার্বণসহ বিভিন্ন উৎসবের সময় যখন অন্য দেশে পণ্যমূল্য কমে, তখন আমাদের দেশের অনেক ব্যবসায়ী আগ্রাসী রূপ ধারণ করে, পণ্যমূল্য বাড়িয়ে দেয়। এ অবস্থা মোকাবিলায় ভোক্তা অধিকার সংস্থা সক্রিয় হয়েছে এবং মানুষের সুবিধার্থে সরকার রমজানে স্বল্পমূল্যে নিত্যপণ্য সরবরাহের ব্যবস্থা নিয়েছে।’

ইসলামি ঐক্যজোট চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা রুহুল আমিন খান উজানভি, ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল, ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, ইসলামি ঐক্যজোটের মহাসচিব মনিরুজামান রাব্বানী, তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের