নতুন রাষ্ট্রপতি কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৩, ০৯:৩৭আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১২:১৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনও বাংলাদেশকে আঘাতে আঘাতে জর্জরিত করছে। শেখ হাসিনার নেতৃত্বে এদের বিরুদ্ধে লড়াই করে 'স্মার্ট বাংলাদেশ' গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে শেরে বাংলা একে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

রাজনৈতিক সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন কি-না? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন সংশয়ের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি নতুন এসেছেন। আমরা মনে করি রাষ্ট্রপতি পরিবর্তন যে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক উপায়ে হয়েছে এটা দেশে বিরল ঘটনা। তিনি মনে প্রাণে একজন বাঙালি। গণতন্ত্র, দেশপ্রেম, সবই তার চেতনায় আছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। তাঁর সম্পর্কে আমি এটুকু বলতে চাই, বাকিটা তার কর্মের দ্বারা তিনি প্রমাণ করবেন।

সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার ব্যাপারে সতর্ক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দলের অবস্থান আগের মতোই থাকবে।

এদিন শেরে বাংলা একে ফজলুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী  সংগঠনের নেতাকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক-সাস্কৃতিক সংগঠন।

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার কৃষক ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু শেরেবাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল)। ১৯৬২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। জাতীয় এই নেতার মৃত্যুবার্ষিকীতে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ কে ফজলুল হক ১৮৭৩ সালে ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে শেরেবাংলা (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম এক প্রজ্ঞাবান রাজনীতিবিদ।

 

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী