স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে: আমু

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩, ১৮:০২আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৮:০৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এমপি বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন  সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হচ্ছে, যা শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

শুক্রবার (২৮ এপ্রিল) ঝালকাঠির উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘‘আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করার সব সুযোগ প্রধানমন্ত্রী প্রদান করেছেন। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন— ‘ডিজিটাল বাংলা গড়বো’। সেই ডিজিটাল বাংলা গড়ার কারিগর নির্মাণ করার জন্য তিনি গ্রামভিত্তিক প্রত্যেকটি স্কুলে ল্যাপটপ দিয়েছেন, মাল্টিমিডিয়ার সুব্যবস্থা করেছেন।’’

ঝালকাঠি উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ্ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার ও ঝালকাঠি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. আতিকুর রহমান।

ঝালকাঠি সদর উপজেলার ৫২টি স্কুলে ৩২৪ জন শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়। প্রতিটি স্কুল থেকে ৬ জন মেধাবী শিক্ষার্থীকে এ ট্যাব দেওয়া হয়। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের