রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৩, ০০:৩০আপডেট : ২১ মে ২০২৩, ০০:৩০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ (রবিবার)। তিনি ১৯৮০ সালের ২১ মে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন।

ববির পিতা শফিক আহমেদ সিদ্দিক দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় রাদওয়ান। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে গভর্ন্যান্স অ্যান্ড হিস্ট্রি বিষয়ে স্নাতক এবং একই প্রতিষ্ঠান থেকে কমপেরেটিভ পলিটিক্স বিষয়ে স্নাতকোত্তর করেন।

রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি হিসেবে প্রতিষ্ঠানটি দেখভাল করেন। সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ‘ইয়ং বাংলা’র মাধ্যমে তিনি তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণের কাজ করছেন।

জাতির পিতার জীবনী গ্রাফিক্যাল উপস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘গ্রাফিক নভেল মুজিব’ প্রকাশের প্রধান কারিগর ও প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর শিশু-কিশোর ও তরুণদের কাছে তার ঘটনাবহুল জীবন নতুন রূপে তুলে ধরার জন্য বইটিকে তিনি গ্রাফিক নভেলে রূপ দেওয়ার উদ্যোগ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার অন্য সন্তানদের মতো রাদওয়ান মুজিব সিদ্দিক বাংলাদেশের রাজনীতিতে সরাসরি জড়িত নন। তবে, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণায় নেপথ্যে থেকে ভূমিকা পালন করেছেন ববি। সিআরআইয়ের মাধ্যমে তিনি অনলাইন-ভিত্তিক প্রচারণায় ব্যাপক ভূমিকা রাখেন। সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপপ্রচার হয়, তার সবগুলোরই তথ্যভিত্তিক জবাব দিয়ে আসছেন ববি।

এ বছর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি৷ ওই সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে কাতারে থাকায় তার পক্ষে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। বিষয়টির সূত্র ধরে তখন ববির সরাসরি রাজনীতি আসার বিষয়ে ব্যাপক আলোচনা হয়। এ নিয়ে সরকার প্রধান শেখ হাসিনার কাছে গণমাধ্যম প্রশ্নও করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেছিলেন, ৭ মার্চ ববির ফুল দিতে যাওয়ার পেছনে রাজনৈতিক কোনও উদ্দেশ্য নেই। পরিবারের সদস্য হিসেবে সে ফুল দিয়েছে।

শ্রদ্ধা জানানোর সঙ্গে রাজনীতিতে আসার কোনও সম্পর্ক নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দুই বোনের পাঁচ সন্তান। তারা সব সময় আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। সিআরআইসহ যত গবেষণামূলক কাজ বলেন, তারা করে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আজকে যে দক্ষ জনশক্তি, এটার পেছনেও তাদের কিছু অবদান আছে। অটিজম নিয়ে কাজ করছে। তারা কিন্তু দেশের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু সে রকম কোনও উদ্দেশ্য ছিল না। তারা রাজনৈতিক অভিলাষ নিয়ে কাজ করে না। দেশের জন্য, মানুষের জন্য তারা সবসময়ই কাজ করে।

অবশ্য শেখ হাসিনা ও শেখ রেহানার সন্তানদের কেউ বাংলাদেশে সরাসরি রাজনীতি না করলেও শেখ রেহানার মেয়ে ও ববির বোন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যে রাজনীতির সঙ্গে জড়িত।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
সর্বশেষ খবর
শান্তির খোঁজে বিশ্ব, শুরু হোক নিজের ভেতর থেকে
শান্তির খোঁজে বিশ্ব, শুরু হোক নিজের ভেতর থেকে
দেখা যাক ওই হাসিই হবে তোমার ধ্বংসের কারণ: মৃত্যুর আগে মরিয়ম
দেখা যাক ওই হাসিই হবে তোমার ধ্বংসের কারণ: মৃত্যুর আগে মরিয়ম
পাঁচ তারকা হোটেলে খাবারের টেবিলে তেলাপোকা
পাঁচ তারকা হোটেলে খাবারের টেবিলে তেলাপোকা
দেশজুড়ে ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন শুরু, কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
দেশজুড়ে ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন শুরু, কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?