শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে রাজধানীজুড়ে বিক্ষোভ-সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৩, ১৮:৫৭আপডেট : ২২ মে ২০২৩, ১৯:৪২

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি দলের নেতাকর্মীরা। এতে অংশ নিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও।

সোমবার (২২ মে) বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্দেশে মহানগরের প্রতিটি থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে রাজধানীজুড়ে বিক্ষোভ-সমাবেশ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির জানান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬১০টি ইউনিট, ৭৫টি ওয়ার্ড ও ২৪টি থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।

এদিকে, ঢাকা মহানগর উত্তরের ৫৪টি ওয়ার্ড ও ২৬টি থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচিসহ নগর নেতারা অংশ নেন। শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে রাজধানীজুড়ে বিক্ষোভ-সমাবেশ

এসব কর্মসূচিতে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি সরকারকে ক্ষমতা থেকে নামাতে ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে দলটির এক নেতা। এ জন্য রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদকে গ্রেফতার ও শাস্তি দাবি করেন।

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী