বিএনপি নেতা নিপুণ রায়ের নেতৃত্বে আ.লীগ কার্যালয়ে হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৩, ১৮:৩৬আপডেট : ২৬ মে ২০২৩, ১৯:৩২

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা ম ই মামুন। শুক্রবার (২৬ মে) বিভিন্ন গণমাধ্যমে দেওয়া মন্তব্যে এ দাবি করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। 

ম ই মামুন জানান, আজ শুক্রবার ১২টার পর এই ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়েছেন।

অভিযোগ করে তিনি বলেন, ‘আজ ঢাকাসহ দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ ছিল। কেরানীগঞ্জে সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় ও রুহুল কবির রিজভীসহ বিএনপির আরও নেতাকর্মীরা ছিলেন। সভা শেষ করে যাওয়ার সময় পথে আমাদের পার্টি অফিসে ইটপাটকেল ছুড়তে থাকেন তারা। এক পর্যায়ে আমাদের পার্টি অফিসে ঢুকে আমাদের লোকদের ওপর হামলা করেন। এ ঘটনার ভিডিও ফুটেজও আছে আমার কাছে। সেখানে দেখা যায় নিপুণ রায় ইটপাটকেল ছুড়ে দৌঁড়ে চলে যাচ্ছেন।’

এ ‘হামলায়’ আওয়ামী লীগের প্রায় ১৫ থেকে ২০ জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে ম ই মামুন বলেন, ‘এর মধ্যে চার থেকে পাঁচ জন হাসপাতালে ভর্তি আছেন। সবচেয়ে বেশি আহত হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাহার বাঙালি।’

আহত আওয়ামী লীগের কর্মী, ক্ষতিগ্রস্ত কার্যালয় (ডানে)

ঘটনার বিবরণ দিয়ে ম ই মামুন বলেন, ‘আমাদের পার্টি অফিস ছিল তাদের সমাবেশস্থলের পাশেই। তারা প্রোগ্রাম শেষ করে আমাদের অফিসে পাশ দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নিয়ে বাজে মন্তব্য করছিল। তখন আমাদের মধ্যে এক মুরুব্বী তাদের জিজ্ঞাসা করেন যে, তোমরা এমন করছো কেন। এর প্রতিক্রিয়ায় তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। তিনি সাথে সাথে পড়ে যান। সেসময় বিএনপি নেতাকর্মীরা পার্টি অফিসের চেয়ার ভাংচুর করতে থাকে।’

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহবুদ্দিন কবীর গণমাধ্যমকে জানান, ‘তেমন কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। কোনও প্রকার বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সেখানে ছিলাম।’

কার্যালয়ে কয়েকটি চেয়ার ভাঙা হয়েছে বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা ম ই মামুন

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, ‘বিএনপির সমাবেশে কোনও বাধা দেওয়া হয়নি। তাদের কিছু কর্মী বিশৃঙ্খলা করেছে। এ ঘটনার পর ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

প্রসঙ্গত, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কেরানীগঞ্জে পুলিশ বেষ্টনীর মধ্যে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন:

কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে হামলার অভিযোগ, নয়াপল্টনে বিক্ষোভ

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের