নির্বাচনে না এলে বিএনপির রাজনৈতিক মৃত্যু হবে: শাজাহান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৩, ২৩:৩৮আপডেট : ২৬ মে ২০২৩, ২৩:৪১

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অংশ না নিলে রাজনৈতিক দল হিসেবে আপনাদের মৃত্যু হবে। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেন। জনগণের জানমালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান তার দাঁতভাঙা জবাব রাজপথেই পাবেন।

শুক্রবার (২৬ মে) মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে শাজাহান খান বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে। এখানে নির্বাচন কমিশন স্বাধীন। ক্ষমতায় আসতে হলে দেশের জনগণের কাছে গিয়ে ভোট চান। শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র যুবলীগের নেতাকর্মীরা প্রতিহত করতে সক্ষম।

তিনি বলেন, আমেরিকা আজ নতুন করে ভিসার নিষেধাজ্ঞা দেয় নাই। এ দেশে ভিসার সেংশন বা নিষেধাজ্ঞা প্রথম আসে তারেক রহমানকে নিয়ে। মিথ্যাচার আর মানুষ খুন খালেদা জিয়ার দুই গুণ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে এ দেশের মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের