চট্টগ্রাম মহানগর ও সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৩, ২০:০৩আপডেট : ১৩ জুন ২০২৩, ২০:০৩

যুবলীগের চট্টগ্রাম মহানগর ও সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম মহানগরের ১৩১ সদস্যের মধ্যে ৪০ সদস্যের আংশিক কমিটির সভাপতি করা হয়েছে মো. মাহামুদুল হক সুমন চৌধুরীকে, সাধারণ সম্পাদক হয়েছেন মো. দিদারুল আলম। আর রাশেদ ইউসুফ জুয়েলকে আহ্বায়ক ও মো. হাসান শহীদ চঞ্চলকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্যের কমিটি দেওয়া হয়েছে সিরাজগঞ্জ জেলা যুবলীগের।

মঙ্গলবার (১৩ জুন) যুবলীগের উপ দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

গত বছরের ৩০ মে অনুষ্ঠিত সম্মেলনের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চট্টগ্রাম মহানগর শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটির শূন্য পদগুলো পূরণ করে আগামী ৬০ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ায় নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে আগামী ৯০ দিনের জন্য সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান