নৌকার মনোনয়নপত্র নিলেন মোহাম্মদ এ আরাফাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৩, ২১:২২আপডেট : ১৩ জুন ২০২৩, ২১:২৩

ঢাকা-১৭ উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র নিয়েছেন নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। মঙ্গলবার (১৩ জুন) বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে তার হাতে মনোনয়নপত্র তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-১৭ উপনির্বাচনের নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের হাতে দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র তুলে দেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, শুক্রবার (৯ জুন) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে তার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হয়। সেখানে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান দলটির কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে গত ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করা হয়। আসনটিতে ২২ জন ফরম সংগ্রহ করেন— যাদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, ব্যবসায়ী, চিত্রনায়ক, খলনায়কও ছিলেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। এ আসনে কাগজের ব্যালটে ভোট হবে।

উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম