সরকার আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে চিন্তিত নয়: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৩, ২০:৫২আপডেট : ২২ জুন ২০২৩, ২১:২৩

নির্বাচনের আগে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে খুব বেশি চিন্তিত নয় আওয়ামী লীগ সরকার। আমরা ঠিক থাকলে আর দেশের মানুষ আমাদের সঙ্গে থাকলে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না।

বৃহস্পতিবার (২২ জুন) বিকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, আমাদের মূল দায়িত্ব জনগণ যেন আমাদের সঙ্গে থাকে, সেই লক্ষ্যে কাজ করা। আমি বিশ্বাস করি, জনগণ আমাদের সঙ্গে আছে। তারা আমাদের সঙ্গে থাকার কারণেই বৈশ্বিক ষড়যন্ত্রকারীরা সফল হচ্ছে না।

সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং দেশ অনেক এগিয়েছে তা জানাতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের নৌকায় ভোট দিতে উৎসাহিত করতে হবে। নিজ নিজ জায়গায় কাজ শুরু করে দিতে হবে। সময় বেশি নেই। ছয় মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা (ছবি: ফোকাস বাংলা)

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অবাধ, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের নির্বাচন কমিশন খুব শক্তিশালী, সব নির্বাচনে স্বাধীনভাবে কাজ করেছে। সুন্দরভাবে অনেক ভালো নির্বাচন জাতিকে উপহার দিতে পেরেছে। এর মাধ্যমে নির্বাচন কমিশন ভালো সুনাম অর্জন করতে পেরেছে।

বিদেশি বন্ধুরা নির্বাচন অবাধ, সুন্দর ও সুষ্ঠুভাবে সংবিধান অনুযায়ী করার দাবি করেছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে কে অংশ নিলো বা না নিলো, তাতে তাদের কোনও আপত্তি নেই। আমরা বলি—আমরাও সেটি চাই। বিএনপি বলছে নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমি বলতে চাই আপনারা অংশ নেওয়া না নেওয়া আপনাদের বিষয়, আমাদের আপত্তি নেই। এটা আপনাদের সিদ্ধান্ত।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত হবে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি-জামায়াত অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকবে হবে। তারা বাংলাদেশকে বিদেশিদের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত করতে চাইলে প্রতিহত করতে হবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ নতুন কমিটির নেতারা।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের