কারও প্রেসক্রিপশনে দেশে নির্বাচন হবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৩, ১৪:০৭আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৪:৩৪

কারও প্রেসক্রিপশন অনুযায়ী দেশে নির্বাচন হবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। রাজনীতির সঙ্গে যখন সশস্ত্র কিছু যোগ হবে আমরা চুপ করে বসে থাকতে পারি না। নির্বাচন পর্যন্ত মাঠে সতর্ক অবস্থানে থাকবো। বিদেশিরা রাজনীতিতে হস্তক্ষেপ করছে না। তারা নির্বাচন নিয়ে পরামর্শ দিচ্ছে। ভালো পরামর্শ দিলে শুনবো। কিন্তু কারও নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকবো না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকার থাকবে।

রবিবার (২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘২০১৪ বা ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ আসে বারবার। যারা এই প্রসঙ্গ তুলছেন তাদের দেশের গণতন্ত্রের দিকে মনোযোগ দেওয়া উচিত। কাউকে খুশি করার জন্য না, প্রধানমন্ত্রী নিজেই বলছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং এটাই সত্য। বিএনপি নির্বাচনে আসুক সরকার এখনও চায়। একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেশে হবে এটা আমরা চাই। তবে বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে পুরোপুরি গণতন্ত্র চলে এসেছে– এটা এখনও আমরা বলতে পারবো না। আরও কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হোক, তখন গণতন্ত্র আরও শক্তিশালী হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশি কারও প্রেসক্রিপশন নিয়ে আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না। আমাদের দেশের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিদেশিরা পরামর্শ দিতে পারে– কতটুকু নেবো আর কতটা নেবো না সেটা আমাদের ব্যাপার।’

তিনি বলেন, ‘এখন বাংলাদেশে এমন একটা সরকার আছে যারা সত্যকে লুকাচ্ছে না। বিএনপি যা-ই বলুক, দ্রব্যমূল্য নিয়ে এটা তাদের মনগড়া কথা। তাদের সময়ে খাবারের অভাবে মানুষ আত্মহত্যা করেছে। এখন জিনিসপত্রের দাম বাড়লেও মানুষ না খেয়ে নাই।’

/এসআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী