আ.লীগের শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১৩:৫৭আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৩:৫৭

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ‘শান্তি সমাবেশ’ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ ডাকা এ কর্মসূচি বিকাল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে, চলবে ৫টা পর্যন্ত। এতে অংশ নিতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন গুলিস্তান এলাকায়।

বুধবার (১২ জুলাই) দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসছেন তারা। দলের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের মিছিল ও স্লোগান দিতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের।

সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ মহানগর আওয়ামী লীগের নেতারা সমাবেশ স্থলে রয়েছেন। তারা বলেছেন, বিএনপি যাতে সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য আমাদের নেতাকর্মীরা মাঠে আছে। তারা সতর্ক অবস্থানে থেকেই সমাবেশে আসছেন।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা অংশ নেবেন।

এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের এই শান্তি সমাবেশে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীও যোগ দিচ্ছেন।

রাজধানী ঢাকায় সমাবেশ করে আজ ‘সরকার পতনের এক দফা’ ঘোষণার হুমকি দিয়েছে বিএনপি। এর বিপরীতে রাজপথে কড়া অবস্থানে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সমাবেশকে কেন্দ্র করে যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের উভয়মুখী যান চলাচল অব্যাহত রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের নেতাকর্মীরা দলীয় কার্যালয়সহ পাশেই অবস্থান করছেন। সমাবেশ শুরুর আগেই তারা সমাবেশে স্থলে উপস্থিত হবেন। যান চলাচলের কথা বিবেচনা করে যতক্ষণ সম্ভব আমরা রাস্তা খোলা রাখার চেষ্টা করছি। জনগণের যাতে ভোগান্তি কম হয় সে জন্য তারা রাস্তার এক পাশে মঞ্চ করেছেন বলেও জানান রিয়াজ।

/ইএইচএস/এমআরএস/এসও/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস