স্বাধীনতাবিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৩, ১৮:৪৪আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৮:৪৪

স্বাধীনতা বিরোধী শক্তি ও দলকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত আলোচনা সভা ও ‘ট্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে কে এম খালিদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। কোনোভাবেই স্বাধীনতাবিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে জনগণকে। না হলে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তিশালী কোনও বিরোধী দল নেই।’

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে ট্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ প্রাপ্তরা

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ও কথা চলছে মন্তব্য করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এটি বহির্বিশ্বে কাউকে খাজনা দিয়ে চলে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। তাই এ দেশের জনগণই ভোটের মাধ্যমে নির্বাচন করে ঠিক করবে কারা আগামীতে সরকার গঠন করবে।’

কে এম খালিদ বলেন, ‘তরুণ প্রজন্ম ফেসবুকসহ স্ক্রিন টাচের নেশায় আসক্ত। এটি মাদকের চেয়েও ভয়াবহ। এসব কারণে তাদের প্রতিভা সঠিকভাবে বিকশিত হচ্ছে না। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। দেশ-বিদেশের সব বিষয়ে জ্ঞান রাখতে হবে তাদের।’

ট্র্যাব’র সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি রাজু আলীম, টেলিপ্যাবের সভাপতি মনোয়ার হোসেন পাঠান, আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কে এম এ আল ফাহাদ বিন সগীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্র্যাব’র সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর।

অনুষ্ঠানে সুস্থ সংস্কৃতি বিকাশে বিভিন্ন ক্যাটাগরিতে ট্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।

/এসআই/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী