শনিবার ঢাকার ৭ প্রবেশমুখে শান্তি সমাবেশ করবে যুবলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ২৩:২১আপডেট : ২৮ জুলাই ২০২৩, ২৩:২১

বিএনপি শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। এবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগও পাল্টা শান্তি সমাবেশ করার কর্মসূচি দিয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা মহানগরের সাতটি প্রবেশপথে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

শুক্রবার (২৮ জুলাই) রাতে যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়। 

এতে বলা হয়েছে, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, গুম, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে যুবলীগ এই শান্তি সমাবেশ করবে।

সমাবেশের স্থানগুলো হলো টঙ্গি ব্রীজে গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর যুবলীগ; আমিনবাজারে ধামরাই, সাভার ও আশুলিয়া উপজেলা যুবলীগ; বাবুবাজারে    দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা যুবলীগ; সাইনবোর্ডে নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ; কাঁচপুর ব্রিজে রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলা যুবলীগ; শনিরআখড়া ও ধোলাইরপাড়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ; আব্দুল্লাহপুর ও গাবতলীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগ।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের