শেখ হাসিনার অধীনে জনগণ শান্তিতে আছে: মোস্তফা জালাল মহিউদ্দিন

কবি নজরুল কলেজ প্রতিবেদক
৩০ জুলাই ২০২৩, ১৭:৩৫আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৭:৩৫

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই দেশের মানুষের ভাগ্যের বদল হয়েছে। শেখ হাসিনার অধীনে জনগণ শান্তিতে আছে। দেশের উন্নয়ন ও জনগণের শান্তি বিএনপির সহ্য হচ্ছে না।

রবিবার (৩০ জুলাই) দুপুরে পুরান ঢাকার চকবাজারে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। পুরান ঢাকার লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করা হয়। আজিমপুর থেকে শুরু করে চকবাজার এসে শেষ হয় মিছিলটি। এ সময় প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চকবাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল শেষে মহিউদ্দিন বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। জনগণের জীবন আরও সমৃদ্ধশালী হয়েছে। কিন্তু বিএনপি-জামায়াতের তা সহ্য হচ্ছে না। তারা দেশে অগ্নিসন্ত্রাস শুরু করেছে।’

উন্নয়নের ধারাবাহিকতা বিনষ্টকারীদের শক্ত হাতে প্রতিহত করা হবে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে সব সময় ছিল, আগামীতে থাকবে।’ এ সময় তিনি সবাইকে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত এবং আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে আরও ছিলেন– ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্যতম সদস্য জসিম উদ্দিন খান আযম, লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ খোকন, ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বাবলা, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একরাম উল্লাহ সোহরাওয়ার্দী, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বিপুল, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী