আমাদের পিছু হটার সুযোগ নেই: বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৩, ১৬:৩৪আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৬:৩৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য মানুষের কাছে গিয়ে আমাদের আহ্বান জানাতে হবে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ সম্পর্কে মানুষকে বুঝাতে হবে। এই লড়াই চিরন্তন, এই লড়াই চলতেই থাকবে। আমাদের পিছু হটার সুযোগ নেই।’

শনিবার (৫ আগস্ট) কলাবাগান ক্রিড়াচক্র মাঠ প্রাঙ্গণে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

’৭৫-এর খুনিদের বিরুদ্ধে আওয়ামী লীগের আন্দোলন- সংগ্রাম চলতেই থাকবে উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে শান্তির স্বপক্ষের সংগ্রাম সব সময় চলবে। যেকোনও মূল্যে আমাদের গণতন্ত্রকে আমরা রক্ষা করবো। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, মানুষ যাতে তাদের ভোট দিতে পারে, তার জন্য আমাদের অনেক দায়িত্ব ও কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘শহীদ শেখ কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগের সোনালী অর্জন। তিনি সব সময় অবিভক্ত ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে বেড়াতেন। ছাত্রলীগকে সংগঠিত করার জন্য কাজ করতেন। তিনি একজন মেধাবী ছাত্র এবং ভালো ক্রিড়া  সংগঠক ছিলেন। তিনি নিজেও সব সময় খেলাধুলায় অংশগ্রহণ করতেন।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দেবাশীষ বিশ্বাস, আব্দুল আলীম বেপারী, সালেহ মোহাম্মদ টুটুল, কাজী মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, আ ফ ম মাহাবুবুল হাসান মাহাবুব, দফতর সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ।

 

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক