আন্দোলন ও নির্বাচন ইস্যুতে আ. লীগের বর্ধিত সভা আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ০০:০৫আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০০:০৫

বিরোধী দলের চলমান আন্দোলন এবং আগামী নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে আজ বসছে আওয়ামী লীগ। এ দুটি ইস্যু নিয়ে বিশেষ বর্ধিত সভা থেকে তৃণমূলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে দলটি।

রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা, দল-সমর্থিত সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়ররা এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।

সংবিধান অনুযায়ী, আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক দফার আন্দোলন করছে বিএনপি ও সমমনা দলগুলো।

এদিকে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচন দেখার আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশের কূটনীতিকরা। তবে আওয়ামী লীগ বলছে, শেখ হাসিনার অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

দলীয় সূত্র বলেছে, তৃণমূলে বিভেদ নিরসন ও বিরোধী দলের আন্দোলন মোকাবিলা করে নির্বাচনের বৈতরণি পার হতে চায় আওয়ামী লীগ। এ জন্য বিশেষ বর্ধিত সভায় তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে কৌশল নির্ধারণ ও দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি তৃণমূলের কাছ থেকেও মাঠের প্রকৃত চিত্র জানার চেষ্টা করা হবে।

সভায় দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যন্ত দলের কর্মসূচিগুলো কীভাবে পালন করা হবে, তার নির্দেশনা দেওয়ার পাশাপাশি নির্বাচনে কোন্দল ভুলে একক প্রার্থীর পক্ষে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া দলীয় সভাপতি শেখ হাসিনার বিভাগ ও জেলা পর্যায়ে নির্বাচনি জনসভার বিষয়েও আলোচনা হবে।

তৃণমূলের নেতা-কর্মীদের বিশেষ বার্তা দিতেই এই সভা ডাকা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, এ মুহূর্তে আমাদের দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া। দলীয় সভাপতি সবাইকে ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেবেন। পাশাপাশি দলের মাঠপর্যায়ের চিত্র কেমন আছে, সে বিষয়ে তথ্য নেওয়া হবে।

এদিকে আওয়ামী লীগের নেতারা বলছেন, দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো চাপ সৃষ্টি করছে। এরই মধ্যে বিএনপিও রাজপথে আন্দোলন করছে। ভবিষ্যতে এসব কর্মকাণ্ড আরও বাড়বে।

এ সময় দলীয় কোন্দলে সহিংসতা হলে ঘরে-বাইরে চাপ বাড়বে। এ কারণে প্রতিযোগিতা ভুলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা থাকবে বিশেষ বর্ধিত সভায়।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের