শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কেউ অনাহারে থাকে না: মতিয়া চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৩, ২১:১৭আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২১:২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের কোনও মানুষ অনাহারে থাকে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী।

তিনি বলেন, পিতা দিয়েছেন বাঙালির স্বাধীনতা আর কন্যা দিয়েছেন গণতন্ত্রের মুক্তি। তাই দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

মঙ্গলবার (১৫ আগস্ট) বাদ আসর মালঞ্চ কমিউনিটি সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই অনুষ্ঠানের আয়োজন করে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ।

মতিয়া চৌধুরী বলেন, আমরা এমন একটি দেশে বসবাস করছি, যে দেশে জন্মগ্রহণ করা মানুষ, যারা বাংলায় কথা বলতো, তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। যার ধারাবাহিকতায় এখনও দেশে অশুভ আঁতাত ফুটে উঠতে দেখা যায়। আজ শেখ হাসিনার নেতৃত্বে সেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিদ্রাহীনভাবে দেশ ও দেশের মানুষকে নিয়ে এগিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, দৃঢ়তার সঙ্গে বলছি, আমরা সফল হবো, শেখ হাসিনা সফল হবেনই। শত প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে এত মৃত্যু, হত্যা, রক্তের পরও শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন। তার পিতার দেওয়া প্রতিশ্রুতি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্নার সভাপতিত্বে ও ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের মুখপাত্র হাজী আবুল কালাম অনুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি মিজবাহুর রহমান ভূইয়া রতন ও শরফুদ্দিন আহমেদ সেন্টু, ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন গেসু প্রমুখ।

/এমআরএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক