কক্সবাজারে অগ্নিনিরাপত্তাব্যবস্থাহীন রিসোর্টের লাইসেন্স বাতিলের দাবি গণসংহতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনে মৃত্যুতে শোক প্রকাশ, ঘটনার তদন্ত ও ন্যায়বিচারের দাবি করেছে গণসংহতি আন্দোলন। অবিলম্বে যাচাই করে কক্সবাজারে অগ্নিনিরাপত্তাব্যবস্থাহীন হোটেল, মোটেল, রিসোর্টের লাইসেন্স বাতিলেরও দাবি জানিয়েছে দলটি।

শনিবার (১৭ অক্টোবর) রাতে গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তারা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নেতারা বলেন, যথাযথ তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ উদঘাটন, কোনও অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিচারের আওতায় আনা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে  অবিলম্বে কক্সবাজারের সব পর্যটনকেন্দ্রে অগ্নিনিরাপত্তাব্যবস্থা যাচাই এবং যথাযথ ব্যবস্থাহীন সব হোটেল, মোটেল, রিসোর্টের লাইসেন্স বাতিল করতে হবে।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
এনসিটি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণসংহতির
এলপিজির দাম সহনীয় করার দাবি গণসংহতির
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিচার দাবি গণসংহতির
সর্বশেষ খবর
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
১০ জনের বেতিসকে হারিয়ে রিয়ালের রেকর্ডে ভাগ বাসালো বার্সেলোনা
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
দিশা এনজিওতে ৪৭০ পদে জনবল নিয়োগ
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
পূজায় বেড়াতে গিয়ে জিনিসপত্র সুরক্ষিত রাখবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা