বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া সরাসরি জড়িত: নানক

ঢাবি প্রতিনিধি
২০ আগস্ট ২০২৩, ০২:৩৪আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০২:৩৪

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “জেনারেল জিয়া সরাসরি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।গতকাল মির্জা ফখরুল সাহেব বলেছেন, জেনারেল জিয়াকে নিয়ে এখন নাকি আমরা এক নতুন কল্পকাহিনী বানাচ্ছি। কী কারণে, কী উদ্দেশ্যে আমরা কল্পকাহিনী বানাবো? জিয়াউর রহমান যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তার প্রমাণ হলো— এ হত্যার বিচার করা যাবে না এমন ইনডেমনিটি  অধ্যাদেশ আইনে পরিণত করছিলেন।”

শনিবার (১৯ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

নানক বলেন, ''সেদিন হঠাৎ করেই রেডিওতে ভেসে আসলো আমি মেজর ডালিম বলছি। সেদিন আমরা তীর্থের কাকের মতো ঘুরে বেড়িয়েছি এ ঢাকা শহরে। সেদিন আওয়ামী লীগের দুর্বলতার কারণে, নতুবা ভীরুতার কারণে অথবা কাপুরুষতার কারণে আমাদের এই লক্ষ কোটি মুজিবপ্রেমীদেরকে কেউ নির্দেশনা দিতে পারেনি। আর সে নির্দেশনা দিতে ব্যর্থ হওয়ার কারণেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ২১ বছর ভুগতে হয়েছে।”

নানক বলেন, পত্রিকায় এসেছে ভারত আমেরিকাকে বার্তা দিয়েছে, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির গুরুত্ব বুঝে শেখ হাসিনাকে কোনও ডিস্টার্ব করা যাবে না। কী পাপ করলো? মির্জা ফখরুল সাহেব বললেন যে ভারত যদি আমাদের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে আমরা সেটাকে স্বাভাবিকভাবে মেনে নেবো না। ভারত যে ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল সেটা কী ছিল তাহলে? সকলকে অনুরোধ করবো সতর্ক থাকতে হবে।

সভায় হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু বর্মণের সঞ্চালনায় এবং সভাপতি কাজল দাসের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ আলোচক ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ, আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং; জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. মিহির লাল সাহা, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভাট্টাচার্য প্রমুখ।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী