অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে খেয়াল রাখতে হবে: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৩, ২১:১১আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২১:১১

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দুদিন আগে অস্ত্রসহ ছাত্রদলের ছয় নেতা গ্রেফতার হয়েছে। কেন এবং কার নির্দেশে এসব অস্ত্র মজুত করা হচ্ছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে খেয়াল রাখতে হবে। তাদেরকে দেখামাত্রই প্রশাসনের কাছে তুলে দিতে হবে।

মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, লন্ডন থেকে লাদেন রহমানের (তারেক রহমান) নির্দেশে বিএনপির ছাত্রদল ও যুবদল নেতারা দেশের গণতান্ত্রিক অবকাঠামো ধ্বংস করতে চায়, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়।

তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের লজ্জা হয়। আপনি এমন একজন নেতা, যিনি দেশ থেকে মুচলেকা দিয়ে বলেছেন- আমি আর রাজনীতি করবো না। এমন মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছেন। সেই পলাতক তারেক জিয়ার বার্তায় বিএনপি দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করতে চায়। একটি প্রেতাত্মা (তত্ত্বাবধায়ক) সরকার এনে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়।

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে নানক বলেন, তৎকালীন সময়ে জিয়াউর রহমান কাটা চামচ দিয়ে নাস্তা করতেন এবং ঠান্ডা মাথায় মানুষ খুনের নির্দেশ দিয়েছেন। ঠিক তেমনি তার ছেলে তারেক জিয়া ঠান্ডা মাথায় ১৪টি গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে চেয়েছে।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। তারা জনগণের রায়ও বিশ্বাস করে না। তাই তারা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে পারলেই কেউ আমাদের কোনও ক্ষতি করতে পারবে না।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল কুন্ডুর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রমুখ।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী