নির্বাচন প্রতিরোধ করতে এলে দাঁতভাঙা জবাব: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৩, ২১:০১আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২১:৩২

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিরোধ করতে চাইলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘বিএনপিকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি—নির্বাচন প্রতিরোধ করতে এলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবার দাঁতভাঙা জবাব দেবে।’

রবিবার (২৭ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। রাজধানীর আদাবরের শেখেরটেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষে আদাবর থানা আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘কেউ নির্বাচনে অংশ নিতে পারে আবার নাও নিতে পারে। নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না। নির্বাচন প্রতিহত করতে সরকারবিরোধী আন্দোলনের নামে দেশে নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিএনপিকে জবাব দেওয়া হবে।’

তিনি বলেন, ‘যে হাতে বোমা মারবেন সেই হাত ভেঙে দেওয়া হবে। যে হাতে আগুন দেবেন সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে। কারণ, আমরা জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষা করবো।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে নানক বলেন, ‘শুধু স্লোগান দিলে হবে না। সতর্ক সৈনিকের দায়িত্ব পালন করতে হবে। ওদের আস্তানাগুলোর দিকে খেয়াল রাখতে হবে। ওরা কোথায় সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, কোথায় অস্ত্র মজুত করছে—তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। ওরা সেই পুরোনো চরিত্রে ফিরে গেছে। ওরা জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। ওরা এই দেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা করেছিল। আবার এই দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য জঙ্গিবাদকে আশ্রয় দিচ্ছে। সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি-সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে।’

আদাবর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, আদাবর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শামীম প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের