বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১৯:১৯আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৯:৫৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে বিএনপির নেতারা দলবেঁধে সিঙ্গাপুরে গেছেন। আবার শুনি জাতীয় পার্টিরও একজন গেছেন। এ সময় স্বগতোক্তি করে তিনি বলেন, ভালো, আলাপ-আলোচনা ভালো। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে। আমরাও প্রস্তুত। বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না।

সোমবার (২৮ আগস্ট) রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর উদ্যোগে সংস্থাটির সদর দফতরের সামনে ‘উন্নয়ন ও শান্তি’ সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক আলোচনা দেশেও করবে, বিদেশে গিয়েও করবে এটা তাদের ব্যাপার। রাজনীতি করেন, দয়া করে ষড়যন্ত্র করবেন না, সন্ত্রাস করবেন না, ২০১৩-১৪ সালের মতো আগুন দিয়ে মানুষ পোড়াবেন না। এই রাজনীতি থেকে বিরত থাকবেন।

খবর আছে উল্লেখ করে তিনি বলেন, (আন্দোলনে) জনগণ আসে না, এবার আপনারা (বিএনপি) সন্ত্রাসের পথে যাচ্ছেন। কানাডায় (বিএনপি) ৫ জন নেতা আশ্রয় চাইতে গিয়েছিল। সে দেশের আদালত বলে দিয়েছে—এরা সন্ত্রাস। এদের দল একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না।

ওবায়দুল কাদের বলেন, আবার যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তারা গণতন্ত্র গিলে খাবে। তারা আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের শক্তিকে নিশ্চিহ্ন করবে। বিএনপির হাতে ক্ষমতা গেলে এ দেশ পাকিস্তান  বানাবে। নির্বাচনের মাত্র চার মাস আছে, তাই আপনাদের (প্রকৌশলী) দাবি-দাওয়ার বিষয় আমরা বুঝি। কিন্তু এখন দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে, আমরাও প্রস্তুত আছি।

আইইবি'র প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আইইবি'র সাবেক সভাপতি নুরুল হুদা, সহ-সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম. মনজুরুল হক মঞ্জু, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান প্রমুখ।

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী