বিএনপি এখন পুরনো গাড়ি, ব্যাটারি বসে গেছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন পুরনো গাড়ি, এই গাড়ির ব্যাটারি বসে গেছে। তিনি বলেন, ‘বিএনপি কদিন পরে পুরনো গাড়ির মতো হঠাৎ বন্ধ হয়ে যাবে।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ‘শান্তি সমাবেশে’ তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, সংসদ সদস্য নূরুল আমিন রুহুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনসহ দলীয় নেতারা  সমাবেশে বক্তব্য দেন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাবেশে হাছান মাহমুদ বলেন, ‘তাদের দল যেমন পুরনো গাড়ির মতো বসে গেছে, ব্যাটারি যাতে ডাউন না হয়, সে কারণে নানা কর্মসূচি দিয়েছে। কিন্তু পুরনো গাড়ি যতই স্টার্ট দেন, তার ব্যাটারি যতই চার্জ দেন, চলতে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে যায়। বিএনপিও কদিন পরে পুরনো গাড়ির মতো হঠাৎ বন্ধ হয়ে যাবে। আন্দোলনকে তারা সামনের দিকে নিয়ে যেতে পারবে না।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে, আগামী নির্বাচনকে ভণ্ডুল করার উদ্দেশ্যে, বিএনপি দেশে নানা কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে। সরকারি দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব রয়েছে, দেশে যাতে কেউ শান্তি-শৃঙ্খলা, জনজীবনে নিরাপত্তা বিনষ্ট করতে না পারে। সে কারণেই শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে, কোনও কর্মসূচি হিসেবে নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা ডিসেম্বর মাসে বলেছিল, নয়া পল্টনের সামনেই সমাবেশ হবে এবং সেখান থেকে কোনও অবস্থাতেই যাবে না। শেষ পর্যন্ত কোথায় গেলো, গরুর হাটে গেলো। গরুর হাটে গিয়ে আন্দোলন মাঠে মারা গেলো। এরপর বিভিন্ন সময় বলেছে, সরকারকে ২৪ ঘণ্টা দিলাম, ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিলাম। আল্টিমেটাম দিয়ে দেখা গেলো— বিএনপির নিজেদেরই দম ফুরিয়ে গেছে। তাদের সমাবেশে আগের মতো আর মানুষ হয় না। আর ভিসানীতি নিয়েও তাদের এত পুলকিত হওয়ার কিছু নেই।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী