বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর শেখ হাসিনা: সুজিত রায় নন্দী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:২৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:২৮

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের জেলা কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া, কেক কাটা এবং অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশপ্রেম দিয়ে এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেই বাংলাদেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আগামীতে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে  কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষতা, দূরদর্শিতা এবং মেধার কল্যাণে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনা তার পিতার মতোই এ দেশের মানুষের জন্যে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি সবসময় দেশ এবং দেশের মানুষের কথা ভাবেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতীতে এগিয়ে যাচ্ছে। 

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহ-সভাপতি সন্তোষ দাস, আব্দুর রশিদ সরদার, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও আহসান উল্লাহ আখন প্রমুখ।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী