কোনও বাধা আ.লীগকে দমিয়ে রাখতে পারবে না: বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৩, ২০:১১আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ২০:১১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘যারা অপরাজনীতি করে বাংলাদেশকে ব্যর্থ করতে চায়, তাদের আমরা রুখে দেবো। আমরা আর কাউকে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবো না। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে, জনগণের উপস্থিতিতে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। কোনও বাধা আমাদের দমিয়ে রাখতে পারবে না।’

শনিবার (২ ডিসেম্বর) বিকালে পল্টন কমিউনিটি সেন্টারে সাবেক ৩৬ বর্তমান ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কাজী গোলাম কুদ্দুস নবীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা নির্বাচনি আচরণবিধি মেনে সবাইকে সঙ্গে নিয়ে মানুষের কাছে যাবো। আমরা বঙ্গবন্ধুর মার্কা নৌকার জন্য সবার কাছে দোয়া ও ভোট চাইবো। আপনাদের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা রয়েছে। দেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবাসে। আমরা সারা দেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাবো, এটা আমাদের অঙ্গীকার ও আকাঙ্ক্ষা। ইনশাল্লাহ আল্লাহ আমাদের আকাঙ্ক্ষা পূরণ করবেন।‘ 

নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের মধ্যে যদি কোনও কারণে যদি ভুল-বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেদের মধ্যে কোনও কষ্ট রাখবো না। ঘরের শত্রু বিভীষণ হয়। এখন আমাদের মধ্যে আর কোনও বিভীষণ-এর মতো কাজ করার সুযোগ নেই। আমরা এক হয়ে হাতে হাত মিলিয়ে সম্মিলিতভাবে কাজ করবো।’ 

আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী হল দেশপ্রেমিক, সৎ ও সাহসী উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যে কোনও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহস রাখি। আমরা দেশের ও দেশের মানুষের স্বার্থে কাজ করি। আমাদের একজন বিশ্বনেত্রী রয়েছেন। তিনি থাকায় আমাদের কোনও ভয় নেই। আমরা কোনও অন্যায়কে মেনে নেবো না।’

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম