আরও ৫ বিভাগে শেখ হাসিনার নির্বাচনি জনসভার তারিখ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:২৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:৪২
document

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে সিলেট থেকে। বুধবার (২০ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন দলটির সভাপতি শেখ হাসিনা। এরপর বিভিন্ন বিভাগে ও জেলায় আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এর মধ্যে ৫ বিভাগের ৮ জেলায় ৯টি নির্বাচনি জনসভার তারিখ ঘোষণা করা হয়েছে।

প্রতিবারের মতো এবারও বুধবার (২০ ডিসেম্বর) হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের পর জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বরের) আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

২৯ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

এরপর ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ আসনে নিজের নির্বাচনি এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান