যারা রেলে আগুন দিয়েছে, তাদের ক্ষমা নেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:১৮

বিএনপি ও যুগপৎ সঙ্গীদের হরতালের মধ্যে তেজগাঁওয়ে রেলে আগুনের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা রেলে আগুন দিয়ে চারটি প্রাণ খুন করেছে, তাদের ক্ষমা নেই।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা ভোটে বাধা দেবে, ভোটকেন্দ্রে আসতে বাধা দেবে, নির্বাচনের পরিবেশ নষ্ট করবে, তাদের পরাজিত করে দেশের জনগণ ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে পৌঁছে দেবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু কে তৈরি করেছেন? শেখ হাসিনা। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট কে পাঠিয়েছে? কাকে ভোট দেবেন?’

নারীদের সফলতা নিয়ে তিনি বলেন, ‘আজ নারীরা সুপ্রিম কোর্টের বিচারক, সচিবালয়ের সচিব। তারা যেখানেই যান ওসি, না হয় ইউএনও হন। সারা দেশের যেখানেই যান নারীরা ডিসি-এসপি হন। নারীদের এ সম্মান কে দিয়েছেন? শেখ হাসিনা। এ জন্য বাংলার পুরুষের পাশাপাশি নারীরাও জেগেছে। যারা বলে ৭ তারিখ ভোটার আসবে না, তাদের বলে দিলাম, সেদিন নারীদের চেয়ে পুরুষের উপস্থিতি বেশি হবে।’

/এমআরএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী