আ.লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:০০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আওয়ামী লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলীয় এজেন্টদের দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এজেন্টরা অনেক সময় অকাজের হোতা হয়ে যায়। ভেতরে বসে দলের প্রতি অতি দরদ দেখাতে গিয়ে নির্বাচনের শৃঙ্খলা নষ্ট করে। এমন এজেন্টের দরকার নেই। দলের সুনাম যেন থাকে, এমন এজেন্ট আমাদের দরকার।’

এজেন্টদের উদ্দেশ করে তিনি বলেন, ‘ভেতরে যারা থাকবেন ভোট দিতে সাহায্য করবেন, কিন্তু ভোট কাকে দেবে সেই নিয়ে প্রভাবিত করবেন না। এটা নিয়ম নয়, নিয়মকানুন মেনে আপনারা দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে আমরা ভালোভাবে করতে চাই। নির্বাচন নিয়ে আমরা বদনাম নিতে চাই না।’

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী