ঈগল মার্কার এমপি হলে শেখ হাসিনার লাভ নেই: প্রাণিসম্পদমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫

পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ঈগল মার্কার এম পি হলে শেখ হাসিনার কোনও লাভ হবে না। পৃথিবীর কোনও দেশে স্বতন্ত্ররা  সরকার গঠন করেছে, এমন রেকর্ড নাই।

মঙ্গলবার বিকালে ইন্দুরকানী উপজেলার  কলারণ চন্ডীপুর হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আনোয়ার হোসেন মঞ্জু নৌকা নিয়ে আসছেন। তিনি জোয়ার ভাটা বোঝেন।

শ ম রেজাউল করিম বলেন, ২০১৪ সালে আমি মনোনয়ন চেয়েছিলাম। নেত্রী আমাকে মনোনয়ন দেননি। আমরা আওয়ামীলীগ করলে নেত্রীকে মানতে হবে। নেত্রী আমাকে মনোনয়ন দেননি আমি নির্বাচন করিনাই। ২০১৮ সালে নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি নির্বাচন করেছিলাম। এবারো নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন আমি নির্বাচন করবো।

 তিনি আরও বলেন, আমি সবসময় নৌকার সাথে ছিলাম, এখন নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচন করছি। যদি কোন দিন নৌকা নাও পাই তারপরও নৌকা ছেড়ে যাব না।

শ ম রেজাউল করিম বলেন, আমি আপনাদের একজন সেবক হিসেবে আপনাদের সেবা করতে চাই, তাই আমি সকলের সহযোগিতা চাই।  এলাকায় শান্তি ও উন্নয়নের জন্য শান্তির প্রতীক নৌকায় ভোট দিন। 

জানা গেছে, এই সম্মেলনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি আব্দুর রাজ্জাক খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগ নেতা ও পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি  পিপি অ্যাডভোকেট সর্দার ফারুক আহম্মেদ, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সিকদার চান, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ, জেলা ওলামা লীগ নেতা ফারুক আব্দুল্লাহ, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ইন্দুরকানী ইউপি চেয়ারম্যান মাসুদ করিম, বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলাদারসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি উপজেলার পাড়েরহাট বন্দর, বালিপাড়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম