৬ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:০৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:০১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ছয়টি জেলায় নির্বাচনি জনসভা করছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে এসব জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলা, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও বান্দরবান জেলায় নির্বাচনি জনসভা হচ্ছে। এতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছাড়াও কেন্দ্রীয় নেতা ও সংশ্লিষ্ট জেলার নেতারা বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

আওয়ামী লীগের দফতর থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২৯ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনি জনসভায় এবং ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ নির্বাচনি এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) ও মাদারীপুর-৩ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন দলটির সভাপতি শেখ হাসিনা। এদিন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের পর জনসভায় বক্তব্য দেন তিনি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি জেলায় নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি। এছাড়া ২৬ ডিসেম্বর রংপুর সফর করে নির্বাচনি জনসভায় যোগ দেন তিনি।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের