জনগণের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী কাজ করছেন: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৪, ১৯:২৩আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২০:৩২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করছেন। আমরা মানুষের পাশে থেকে আগামী দিনেও উন্নয়ন-অগ্রগতি বৃদ্ধির জন্য কাজ করে যাবো।

সোমবার (২২ জানুয়ারি) বিকালে রাজধানীর মালিবাগের আবুজর গিফারি কলেজে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যারা মানুষকে ভালোবাসতে পারে না, তারা দেশপ্রেমিক হতে পারে না মন্তব্য করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা মানুষকে জিম্মি করে রাজনীতি করি না। মানুষ পুড়িয়ে মারাকে যারা আন্দোলন মনে করে তারা কখনও রাজনৈতিক দল হতে পারে না। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড। ধ্বংসাত্মক কর্মকাণ্ড কখনও গণতন্ত্রের পক্ষে হতে পারে না।’

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম

তিনি বলেন, ‘আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যাতে তিনি সুস্থ থাকেন। তিনি সুস্থ ও ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, দেশের মানুষ শান্তিতে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। মানুষের দুঃখ-কষ্ট আরও লাঘব হবে। আমরা মাথা উঁচু করে বিশ্বদরবারে দাঁড়াতে পারবো। আমরা শেখ হাসিনার সঙ্গে সবসময় আছি এবং থাকবো। কোনও বাধা তাকে দমিয়ে রাখতে পারবে না।’

১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। পরে পল্টন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাহাউদ্দিন নাছিম।

/এমআরএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী