দ্রব্যমূল্য নিয়ে একটু ধৈর্য ধরতে হবে: শেখ পরশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১০

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য দ্রব্যমূল্যের সমস্যা সমাধান করে আপনাদের জীবনমান উন্নত করা। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এবং বঙ্গবন্ধুকন্যার ওপর আস্থা রাখতে হবে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) পল্টনে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স স্টেডিয়ামে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে আপনারা নৌকায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়ী করেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন।’

তিনি বলেন, ‘বর্তমান যুবলীগের অন্যতম লক্ষ্য রাষ্ট্রের মানবিক ধারাকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং গণমানুষের সুখে-দুঃখে সঙ্গে থাকা। এ লক্ষ্যে যুবলীগ ইতোমধ্যে বেশ কিছু মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে—যার একটি সামান্য প্রয়াস আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। যুবলীগের নেতাকর্মীরা মানুষের পাশে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জসিম মাতুব্বর, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শামছুল আলম অনিক, উপ-দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শেখ পরশসহ যুবলীগের তিনজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
আমিরুলের হ্যাটট্রিকের আগে নেপালের দুর্যোগে নীরবতা পালন
আমিরুলের হ্যাটট্রিকের আগে নেপালের দুর্যোগে নীরবতা পালন
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরেছে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরেছে
আমাকে যদি কথা বলতে না দেন, তাহলে কীসের বাকস্বাধীনতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
আমাকে যদি কথা বলতে না দেন, তাহলে কীসের বাকস্বাধীনতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
আলোর উৎসবেও অন্ধকারে ডুবে থাকে যে গ্রাম
আলোর উৎসবেও অন্ধকারে ডুবে থাকে যে গ্রাম
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন