আমরা নির্বাচন করি পাঁচ বছরে এক মাস, শেখ হাসিনা প্রতিদিন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৪

প্রতি পাঁচ বছর পরপর জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালান, তবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পাঁচ বছরের প্রতিটা দিনই নির্বাচনি কার্যক্রম চালান বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা নির্বাচন করি ৫ বছর পর এক মাস। শেখ হাসিনা নির্বাচন করেন পাঁচ বছরের প্রতিটা দিন।’

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এক ‘বিশেষ বর্ধিত সভা’য় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানদের নিয়ে এই বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।

ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, ‘হয়তো ৫ বছর পর নির্বাচন... তিনি হয়তো বাংলাদেশের কোনও প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তখনই হয়তো একটা-দুইটা নাম লিখে রেখেছেন। যখন জাতীয় নির্বাচন হচ্ছে অথবা সংরক্ষিত আসনে প্রার্থিতা দেওয়া হচ্ছে তখনই ওই ডায়েরি থেকে খুঁজে খুঁজে নাম বের করে প্রার্থিতা ঠিক করে নেন, এই হচ্ছেন শেখ হাসিনা।’

গত ১৫ বছরে বাংলাদেশের চিত্র বদলে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বদলে যাওয়া বাংলাদেশের যে ছবি, সেই রূপান্তরের রূপকার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। সৃষ্টিকর্তা দুজন মানুষকে সৃষ্টি করেছেন। একজন আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এবং স্বাধীনতা দিয়ে তিনি যে লিগ্যাসি, যে উত্তরাধিকার রেখে গেছেন; তিনি (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) আজ নেই কিন্তু সেই লিগেসি সবসময়ের জন্য রয়ে গেছে। সৃষ্টিকর্তা আরেকজন মানুষকে সৃষ্টি করেছেন.... একজনকে স্বাধীনতার জন্য, তিনি বঙ্গবন্ধু। আরেকজনকে মুক্তির জন্য, তিনি শেখ হাসিনা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা হচ্ছেন আমাদের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার। তিনি আমাদের প্রগতির রাস্তা দেখিয়েছেন। বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে তার (শেখ হাসিনা) মতো জনপ্রিয় নেতা আর একজনও সৃষ্টি হয়নি। গত ৪৮ সবচেয়ে সৎ নেতার নাম শেখ হাসিনা, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা এবং বাংলাদেশে গত ৪৮ বছরে সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।’

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী