দুর্নীতি-ব্যাংক লোপাটের দায় সরকার নেবে না: শেখ তন্ময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৩

দুর্নীতি আর ব্যাংক লোপাটের দায় আওয়ামী লীগ সরকার নেবে না বলে মন্তব্য করেছেন দলটির সংসদ সদস্য শেখ তন্ময়। বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময় বলেন, ‘দুর্নীতির অংশীদার আমরা আওয়ামী লীগ সরকার হতে পারবো না। ব্যাংকের লুটপাটের দোষারোপ আমরা নিতে পারবো না। এটা আমাদের নেওয়া সম্ভব নয়। এই ব্যাংক লুটেরাদের কারণে আমাদের মাঝে মাঝে কথা শুনতে হয়। এ কথা আমরা শুনতে রাজি নই। দায়িত্বপ্রাপ্তদের প্রতি অনুরোধ করবো— এ ব্যাপারে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তন্ময় বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে। শেখ হাসিনা সব ষড়যন্ত্র উপেক্ষা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছেন। এখানে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। নির্বাচনের আগে যারা চাপ দিচ্ছিল। নির্বাচনের পরে তাদের কোনও কথা বলার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। সরকারে যারা দায়িত্ব পালন করছেন, আশা করি তারা জিনিসপত্রের দাম কমিয়ে আনবেন।’

 বঙ্গবন্ধু হত্যার নেপথ্যকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের দাবি করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পেছনে অনেকে খেলেছেন। আমরা দাবি করছি, জাতির পিতার হত্যার সঙ্গে যারা জড়িত ছিল পেছনে এবং সামনে—  সবাইকে জাতির সামনে আমরা পরিচিত করিয়ে দিতে চাই। আগামী প্রজন্মের জন্য এটা প্রয়োজন। একটা কমিশন গঠন করা হোক। সে সময় রক্ষীবাহিনী ছিল। দায়িত্বপ্রাপ্ত অনেকেই ছিলেন। তাদের ভূমিকা…।’

ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য চলচ্চিত্র নায়ক ফেরদৌস আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী একজন স্বপ্নবাজ মানুষ। তিনি স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখান। সেই স্বপ্নের পথে হেঁটে বাস্তবায়ন করেন। শেখ হাসিনার দিক নির্দেশনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করবো। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাবে বাংলাদেশ।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের